খুলনা বৃক্ষমেলা শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা-২০১০ শেষ হয়েছে। ২৪ জুলাই শনিবার সন্ধ্যায় নগরের হাদিস পার্কে মেলার সমাপনী অনুষ্ঠান হয়।খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (সুন্দরবন পশ্চিম বন বিভাগ) জহির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন খুলনার উপ-পুলিশ পরিদর্শক শেখ হিমায়েত হোসেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সেরাজুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হেলাল উদ্দিন বদরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. আকবর হোসেন, খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী এবং খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সত্যেন্দ্র কুমার সরকার।অনুষ্ঠান শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী সেরা নার্সারি ও স্টলকে পুরস্কার ও সনদ এবং এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এর আগে ৩ জুলাই খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক খুলনা বৃক্ষমেলার উদ্বোধন করেন।