খুলনা সাহিত্য মজলিশের সাহিত্য পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সাহিত্য মজলিশের সাহিত্য পাঠ ও আলোচনা সভা ১৫ অক্টোবর সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স ম আবুল বাশার।অনুষ্ঠানে প্রবন্ধ, গল্প ও কবিতা পাঠ করেন আবু বকর সিদ্দিক, সৈয়দ আলী হাকিম, রুহুল আমীন সিদ্দিকী, ঝর্ণা বেগম, ফরিদা ইয়াসমিন, শিবানী বিশ্বাস, মো. আজহারুল ইসলাম, শিরিন আফরোজ, এস এম রফিকুল আলম, আবদুল খালেক, ইমরুল কায়েস, এম হেফজুর রহমান, বিপুল মণ্ডল, সন্ধ্যা রানি মহলী, ইমরান হুসাইন, নাজমুল কবির, শেখ আবদুস সালাম প্রমুখ।সংস্কৃতি কেন্দ্রের আলোচনা সভা: ঐতিহাসিক বঙ্গভঙ্গ দিবস উপলক্ষে খুলনা সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ১৬ অক্টোবর খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মাজহারুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন মো. আনিসুজ্জামান, মো. এরশাদ আলী ও কাজী নুরুন্নবী। সংস্কৃতি কেন্দ্রের সমন্বয়কারী নাজমুল কবিরের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন শামসুদ্দীন দোহা, মাহবুবুর রহমান, গাজী নয়ন ইসলাম, আবু বকর সিদ্দিক প্রমুখ।শারদীয় উৎসব: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনায় তিন দিনব্যাপী শারদীয় সিটিসেল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নগরীর জিয়া হল চত্বরে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান সিটিসেল এ মেলার আয়োজন করে। মেলায় দেশীয় ঐতিহ্যের পাশাপাশি আধুনিক বিভিন্ন পণ্যের সমাহার বসে। স্কুল, কলেজ ও অফিস বন্ধ থাকায় মেলায় ছিল উপচেপড়া ভিড়।