খুলনা সাহিত্য মজলিশের সাহিত্য পাঠ ও পঠিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠান ৫ নভেম্বর নগরের দোলখোলা রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।স ম আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে গল্প পাঠ করেন রুহুল আমিন সিদ্দিকি এবং কবিতা পাঠ করেন সিরাজুল ইসলাম, তাপস কুমার দে, এস এম রফিকুল আলম, মো. আবদুল খালেক, শিরিন আফরোজ, কাজী মনিরা খাতুন, সৈয়দা রাজিয়া আহমেদ, আবুল কালাম, সামসুল হক, শাশ্বত মুখার্জি, ফাতিমা আলী, মো. বেলাল আলী, মো. আজহারুল ইসলাম, শেখ নূর মোহাম্মদ, শহিদুল মোড়ল, খাদিজা আক্তার, ইমরান হুসাইন, ইমরুল কায়েস, স্মৃতি ঘোষ প্রমুখ।রাইটার্স ক্লাবে সাহিত্য আসর: খুলনা রাইটার্স ক্লাবের সাহিত্য আসর সংগঠনের নিজস্ব কার্যালয়ে ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। ফিরোজ আহমেদের সভাপতিত্বে আসরে আলোচক ছিলেন আসিফ আলতাফ। বিশেষ অতিথি ছিলেন আজিজুল ইসলাম।আসরে স্বরচিত কবিতা, গল্প পাঠসহ আলোচনায় অংশ নেন কাজী রফিকুল ইসলাম, রোমেল রহমান, ডিকে মণ্ডল, রীনা জাহান, মো. নূরুল ইসলাম, শেখ মো. আবদুল্লাহ, মো. বেল্লাল আলী, সাইফ সাত্তার, আবুল হোসেন, অনিমা ইন্দু, প্রশান্ত সরকার, ধ্রুবজ্যোতি, অরুণ কুমার দত্ত, শেখ নূর মোহাম্মদ, স্মৃতি ঘোষ প্রমুখ। আসর পরিচালনা করেন শেখ হিরা।স্বরচিত সাহিত্য পাঠ ও আলোচনা সভা: জোহরা খাতুন সাহিত্য পরিষদের আয়োজনে স্বরচিত সাহিত্য পাঠ ও আলোচনা সভা ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরহাদ কাদির। প্রধান অতিথি ছিলেন তামজিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সাহিত্য সমালোচক এল কে টফি। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা সেলিম আলতাফ। আসরে স্বরচিত লেখা পাঠ করেন আসিফ আলতাফ, শেখ শামিম হোসেন, সৈয়দ নাসির উদ্দীন, নীলকমল তরফদার, সেলিম আলতাফ, আবু তাহের, এম এ গফফার, মো. আজহারুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, সন্দ্বীপ সরকার, শিবানী বিশ্বাস, মো. উজ্জ্বল শেখ, সুহাসিনী বিশ্বাস, বিথি বিশ্বাস প্রমুখ।স্বরচিত লেখা পাঠ শেষে পঠিত লেখার ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজী আশরাফুল হোসেন।নবজাগরণ সাংস্কৃতিক পরিষদেরসাহিত্য আসর: নবজাগরণ সাংস্কৃতিক পরিষদের সাহিত্য আসর ৫ নভেম্বর নগরীর দোলখোলা রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মাহমুদুল ইসলামের সভাপতিত্বে এবং নাজমুস সাকিবের পরিচালনায় আসরে প্রধান অতিথি ছিলেন আবুবকর সিদ্দিক। আসরে প্রবন্ধ পাঠ করেন নাইমুর রহমান ও খালিদ সাইফুল্লাহ এবং কবিতা পাঠ করেন মুহিব্বুর রহমান, আবদুল আলীম, রেজাউল করিম, এম হাবিবুল্লাহ, আবদুল খালেক, মোশতাক আহমেদ, মাহদী হাসান প্রমুখ।বটিয়াঘাটায় নৌকাবাইচ প্রতিযোগিতা: শ্যামা পূজা উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলমারী সর্বজনীন কালীমন্দির পূজা কমিটির উদ্যোগে ৭ নভেম্বর শোলমারী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাইচে সাতক্ষীরার ষষ্টগ্রামের নিমাই তরফদারের নৌকা প্রথম, বটিয়াঘাটার হাটবাটীর গৌরপদ রায়ের নৌকা দ্বিতীয় এবং পাইকগাছা উপজেলার দেলুটির বিনোদ মণ্ডলের নৌকা তৃতীয় স্থান লাভ করে।বাইচ শেষে পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিত্যানন্দ বৈরাগীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নূর আফরোজ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা নিমাই চন্দ্র রায়, নবকুমার চক্রবর্তী, জাহানারা আলী, লুৎফুন্নেছা বেগম, শামসুর নাহার, বিউটি বেগম, গোবিন্দ মল্লিক প্রমুখ। বাইচ শেষে প্রধান অতিথি প্রথম স্থান অধিকারী দলকে একটি রঙিন টেলিভিশন এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের একটি করে সাদা-কালো টেলিভিশন পুরস্কার দেন।পাইকগাছায় সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী পালন: ৪ নভেম্বর খান সাহেব ও খান বাহাদুর উপাধিতে ভূষিত সুসাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১২৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির উদ্যোগে পাইকগাছা উপজেলা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।প্রকাশ ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিউর রহমান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মলোঙ্গী, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।বাজুয়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত: খুলনার দাকোপ উপজেলার বাজুয়ায় স্থানীয় ‘সব্যসাচী’ ও ‘অগ্রগামী’ ক্লাবের যৌথ উদ্যোগে ৬ নভেস্বর পাশের চড়া নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার নারী-পুরুষ আকর্ষণীয় ও মনোমুগ্ধকর নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসে।