খুলনা সাহিত্য মজলিসের ঈদ পুনর্মিলনী
ঈদ পুনর্মিলনী উপলক্ষে খুলনা সাহিত্য মজলিসের কার্যালয়ে ২৬ নভেম্বর কোরবানির তাৎপর্য নিয়ে আলোচনা, ছোট গল্প পাঠ এবং ঈদবিষয়ক কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন গবেষক আনোয়ারুল করীম, কামরুল হক ও মুক্তিযোদ্ধা স ম বাবর আলী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন কবি স ম আবুল বাশার।অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন এম হেফজুর রহমান ও ছোট গল্প পাঠ করেন আবুল কালাম সামছুল হক, সৈয়দ কাদের নওয়াজ, ফরিদা ইয়াসমিন এবং কবিতা পাঠ করেন এস এম রফিকুল আলম, অমৃত মলঙ্গী, তাপস কুমার দে, সহিদুল মোড়ল, তাসমিনা আক্তার, শিরিন আফরোজ, নুরজাহান বেগম, সৈয়দ আলী হাকিম, জি এম লিটন, অনিক মুখার্জি, শাহিনা বাবর, ইমরুল কায়েস, ফাতিমা আলী, রোমেলা রহমান, মনোয়ারা খাতুন, স্মৃতি ঘোষ প্রমুখ। এ ছাড়া ঈদবিষয়ক কবিতা লিখে প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার লাভ করেন শাহিনা বাবর।আর আর সংগীত একাডেমির সংগীত সন্ধ্যা: ওস্তাদ রণজিৎ-রাশেদ (আর আর) সংগীত একাডেমির কার্যালয়ে ২৭ নভেম্বর সংগঠনের মাসিক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে একাডেমির সভাপতি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা এস এম মাজেদ জাহাঙ্গীর ও সহসভাপতি হাবিব রহমান।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অমিয় কান্তি পাল, অখিল দেবনাথ, মোসান্না জাহের, বিপ্লব রায় ও সুজন গোলদার। কবিতা আবৃত্তি করেন নুরুল হুদা খান, মালিনা বিশ্বাস, বেবী সরকার, চৈতালী রায় ও শেলী চ্যাটার্জি। অনুষ্ঠানে গিটারে স ম সিরাজুল ইসলাম এবং তবলায় সহযোগিতা করেন দিবাকর মণ্ডল।কালের বাতাস কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব: ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, খুলনা জেলা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তাপস বিশ্বাসের কাব্যগ্রন্থ কালের বাতাস-এর প্রকাশনা উপলক্ষে ২৭ নভেম্বর উৎসবের আয়োজন করা হয়।মোহাম্মদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, প্রধান অতিথি শিক্ষাবিদ আবদুল মান্নান, বিশেষ অতিথি রমেশ চক্রবর্তী, সাইদুর রহমান, গোপাল কৃষ্ণ সরকার, খান আকতার হোসেন ও এস এম সোলায়মান।