খুলনা হ্যান্ডবল দল গঠনে বাছাই সম্পন্ন
এক্সিম ব্যাংক ২০তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য খুলনা জেলা দলের সদস্য নির্বাচনে ২৭ অক্টোবর বাছাই অনুষ্ঠিত হয়েছে। বাছাইপ্রক্রিয়ায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও হ্যান্ডবল নির্বাচক কমিটির সম্পাদক মো. আদিলুজ্জামান।খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খাজা হল মাঠে ২১ অক্টোবর প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৭ ব্যাচের উদ্যোগে সমাজবিজ্ঞান বিভাগ ও পজিট্রন কোচিংয়ের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা ২-২ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধে সমাজবিজ্ঞানের আরিফ গোল করে দলকে এগিয়ে নেন। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াজের গোলে পজিট্রন খেলায় ফেরে। এর কিছুক্ষণ পর আরিফ আবারও গোল করে সমাজবিজ্ঞানকে এগিয়ে দেয়। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে রায়হান গোল করলে ২-২ গোলে ড্র অবস্থায় খেলা শেষ হয়।খুলনা প্রেসক্লাবের অন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু: খুলনা প্রেসক্লাবের অন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০১০ ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ক্লাব মিলনায়তনে কেরাম (একক) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মো. জাহিদুল ইসলাম ও দ্বিতীয় খেলায় এস এম জাহিদ হোসেন বিজয়ী হন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক লিয়াকত আলী। খুলনা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, মো. জাকির হোসেন, মলিক সুধাংশু, আনোয়ার হোসেন, সুবীর রায়, আনোয়ারুল ইসলাম, কামরুল আহসান, হাসান আহমেদ মোল্লা, প্রশান্ত বাছাড় প্রমুখ।