খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ বাদলকে আজ সোমবার সকালে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সকাল সাড়ে ১০টার দিকে ইউপি কার্যালয়ে যাওয়ার পথে সাফেদতলায় আলাওলের ইটভাটার সামনে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও ফুলতলা থানার পুলিশ জানায়, আবু সাঈদ বাদলকে সন্ত্রাসীরা পাঁচটি গুলি করে পালিয়ে যায়। তাঁকে সঙ্গে সঙ্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।আবু সাঈদ বাদল ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিঠুর ভাই। কয়েক মাস আগে মিঠুর গাড়িতেও সন্ত্রাসীরা গুলি করে।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।