খুলনায় কাল আধাবেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আগামীকাল শনিবার আধাবেলা হরতাল ডেকেছে মহানগর ও জেলা জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার হরতালে ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামে পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে মনসুর গাজী নামের এক ব্যক্তি নিহত হন। এর প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।হরতাল ডাকার তথ্যের সত্যতা নিশ্চিত করে খুলনা মহানগর জামায়াতের সহকারী প্রচার সম্পাদক মুনির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘হরতালসহ কর্মসূচি ঘোষণা করেছে মহানগর ও জেলা জামায়াত। এর মধ্যে শুক্রবার দোয়া দিবস, আগামীকাল শনিবার অর্ধদিবস হরতাল।’ তবে এইচএসসি ও সমমান পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।