খুলনায় কাল এক ঘণ্টা সব কাজ বন্ধ রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদে কাল রোববার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনায় সব কাজকর্ম বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে নির্দলীয় মঞ্চ থেকে। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নগরের শিববাড়ি মোড়ে অবস্থিত নির্দলীয় মঞ্চ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়েছে, কাল এক ঘণ্টার ওই কর্মসূচিতে সব কাজকর্ম বন্ধ থাকবে। এ সময় যিনি যেখানে থাকবেন, সেখানে থেকেই তাঁকে কর্মবিরতি পালন করার জন্য আহ্বান জানানো হয়। এ ছাড়া দোকানপাট থেকে শুরু করে সব যানবাহন চলাচলও বন্ধ করে রাখার আহ্বান জানানো হয় নির্দলীয় মঞ্চ থেকে। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে খুলনার শিববাড়ি মোড়ে নির্দলীয় মঞ্চ তৈরি করে আন্দোলন চালানো হচ্ছে।