খুলনায় ছাত্রশিবিরের ৫ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার খানপাড়া মসজিদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাত্রশিবিরের দিঘলিয়া উপজেলা সভাপতি সাদেকুর রহমান, অর্থসম্পাদক সাইফুল্লাহ, খুলনা জেলা শাখার প্রচারসম্পাদক সোহেল, দিঘলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. জালাল শেখ ও আবদুর রহিম।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁরা গোপন বৈঠক করছিলেন। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।