খুলনায় জামায়াতের ঢিলেঢালা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কমিটির ডাকা আজ বুধবারের হরতাল ঢিলেঢালাভাবে চলছে। সকাল থেকে স্বাভাবিক রয়েছে যান চলাচল। তবে বেশির ভাগ দোকানপাটই বন্ধ।জেলার ডাকবাংলা, শিববাড়ি, ময়লাপোতা, ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াতের নেতা-কর্মীরা কোনো মিছিল বের করেননি।এদিকে, সরকারি অফিস-আদালত, ব্যাংকগুলোতেও স্বাভাবিক কাজকর্ম চলছে।