প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহে জড়িত অভিযোগে দুটি মামলায় খুলনার ২৩ রাইফেল এবং খুলনা সেক্টর সদর দপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানির অভিযুক্তদের বিচারকাজ আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। সকাল সোয়া ১০টায় ২৩ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরে গঠিত বিশেষ আদালত-১২-এ বিচারকাজ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিডিআরের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান।২৩ ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় আসামি ৫৯ জন জওয়ান। খুলনা সেক্টর সদর দপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানির বিদ্রোহের মামলায় আসামি ২৭ জন জওয়ান।