খুলনায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ মঙ্গলবার খুলনায় দুটি বেবিট্যাক্সি ভাঙচুর ও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে নগরের মজিদ সরণিতে হরতালের সমর্থনে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। পুলিশ তাতে বাধা দিলে শিবিরের কর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। শিবিরকর্মীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তবে কেউ আটক হয়নি। সকাল সাতটার দিকে নগরের সার্কিট হাউস এলাকায় নগর বিএনপির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলামের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। সেনেরবাজারে হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। সকাল সাড়ে সাতটার দিকে নগরের ডাকবাংলো ফেরিঘাট এলাকায় পিকেটারদের একটি দল দুটি বেবিট্যাক্সি ভাঙচুর করে পালিয়ে যায়।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খানজাহান আলী থানা শাখা শিবিরের সভাপতি মো. আজহার আলীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার মধ্যরাতে নগরের শিরোমণি এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আজহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।