খুলনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খালিশপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাজী ফজলুর রহমান ওরফে মহব্বত নামের এক ব্যক্তি নিহত এবং র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৬ সূত্রে জানা গেছে।এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি শাটারগান ও কয়েকটি গুলি উদ্ধার করেছে। জানা গেছে, নিহত মহব্বত খালিশপুরের মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে নগরের রায়ের মহলে একটি চেকপোস্ট বসানো হয়। রাত তিনটার দিকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রাস্তা দিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা তাদের থামতে বলেন। কিন্তু আরোহীরা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে। এ সময় আরোহীরা র‌্যাবকে উদ্দেশ করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ফলে মোটরসাইকেলের পেছনে বসা মহব্বত ঘটনাস্থলে মারা যান এবং র‌্যাবের এক সদস্য আহত হন। তবে অন্য দুই আরোহী পালিয়ে যায়।মহব্বতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।