খুলনায় ২৪ হাজার ভোটে এগিয়ে মনিরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে খুলনার মোট ২৮৮টি কেন্দ্রের মধ্যে ২০৩ টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামান এগিয়ে রয়েছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০৩টি কেন্দ্রে মো. মনিরুজ্জামান (আনারস) পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দল-সমর্থিত প্রার্থী তালুকদার আবদুল খালেক (তালা) পেয়েছেন ৮৬ হাজার ৮৯৬ ভোট। এইসব কেন্দ্রে মনিরুজ্জামান ৩৬ হাজার ৬০৪ ভোটে এগিয়ে রয়েছেন।এ সিটিতে ৩১টি ওয়ার্ডে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২৪ হাজার ৫০৪ এবং নারী দুই লাখ ১৬ হাজার ৬২ জন। খুলনায় ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ৪৫ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ১৩৭ জন।