খুলনার সাংস্কৃতিক অঙ্গনের নানা খবর
খুলনার সাংস্কৃতিক অঙ্গন বেশ সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি আয়োজন করেছে ও করছে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন: খুলনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের (বসাপ) প্রতিষ্ঠাবার্ষিকী ১০ অক্টোবর সংগঠনের কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ স্ীদ আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ অলিয়ার রহমান, সৈয়দ মশিউর রহমান, মতিয়ার রহমান, মুক্তি রায়, মমতাজ বেগম, আলেয়া সাঈদ, রহিমা জালাল, রাশিদা করীম, প্রমুখ। শেষে সংগঠনের শিল্পীরা বঙ্গবন্ধু ও দেশকে নিয়ে গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।জাতীয় কবিতা পরিষদের কবিতা সন্ধ্যা : জাতীয় কবিতা পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে ৮ অক্টোবর খুলনায় কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের খুলনা জেলা সভাপতি কবি বিমল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আইফার রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহিমা জালাল, নুরুন নাহার, নাসির আহমেদ। কবিতা সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি করেন বিমল কৃষ্ণ রায়, আইফার রহমান, জামাল উদ্দীন খান, সিরাজুল ইসলাম, রহিমা জালাল, নুরুন নাহার, নাসির আহমেদ, জি এম লিটন ও প্রভাত মজুমদার।খুলনায় আবৃত্তি সমন্বয় মঞ্চ গঠিত: খুলনার ১২টি আবৃত্তি সংগঠন নিয়ে আবৃত্তি সমন্বয় মঞ্চ গঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ অক্টোবর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবৃত্তি শিল্পী কাজল ইসলাম।সভায় সর্বসম্মতিক্রমে কাজল ইসলামকে সভাপতি এবং জগজ্জীবন জয়কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন দেবদাস মিস্ত্রী, সুবর্ণা আফরিন, নাজমুল হক, পার্থপ্রতিম দাশ, রুহী নাঈমা, শেখ সাদ, ফয়েজ ইবনে শামস প্রমুখ।বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের মাতৃসংগীত প্রতিযোগিতা: বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ খুলনা শাখার উদ্যোগে ৮ অক্টোবর নগরের তালতলা আর্য্য মন্দিরে মাতৃসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অশোক কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী ধর্মান্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন জ্যোতিশ চন্দ্র সমাজপতি, পরিমল চন্দ্র ঘোষাল, অমর কৃষ্ণ দত্ত, এস কে বাওয়ালী, এন এন বারুরী, চিত্তরঞ্জন বাছাড়, অমিয় কান্তি পাল, জি আর নাথ, অশোক কুমার দাশ প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অসহায়দের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়।‘রবি চক্র’র ২৫ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনাধ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রবি চক্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে খুলনায় ৯ অক্টোবর নগরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গুণীজন সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি ওস্তাদ কালীপদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক শিবেন্দ্র শেখর শিকদার। বিশেষ অতিথি ছিলেন সরকারি আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল ঘোষাল। অনুষ্ঠানে বেগম মাজেদা আলী, ফেরদৌসী আলী ও বিদ্যুৎকান্তি সরকারকে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।মিনা মিজানুর রহমানের সঞ্চালনায় বেগম মাজেদা আলী, ফেরদৌসী আলী ও বিদ্যুৎকান্তি সরকার ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাফর ইমাম, আব্দুল্লা হোসেন, মো. গাউস। শেষে সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সদস্য ফরম পূরণ সভা: বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ খুলনা জেলা শাখার সদস্য ফরম পূরণ উপলক্ষে ৯ অক্টোবর নগরের শান্তিধাম মোড়ে সংগঠনের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম জাকির হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন তন্দ্রা পাল, নাসির আহমেদ, এস এম শের আলী, শেখ আমজাদ হোসেন, মো. জামিল আহম্মদ, নাহিদ আক্তার, সারলি সিদ্দিকা, রিক্তা খাতুন, আশিকুল ইসলাম, আশীষ কুমার দাস, মাহবুব উথালী, আবুল হোসেন, সিরাজুল ইসলাম, মো. শাহজাহান খান, মো. আল আমিন খান, মো. জব্বার আলী, মো. হাবিল খান প্রমুখ।