খুলনায় অন্তজ সাংস্কৃতিক মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে গতকাল বুধবার সকাল ১১টায় খুলনা পাবলিক হলে তিন দিনব্যাপী অন্তজ সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, ভূমিজ ফাউন্ডেশন ও অন্তজ পরিষদ আয়োজিত এই মেলার উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ। উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফিরোজ আহমেদ, অচিন্ত্য সাহা, হাশেম আলী ফকির, জাকির হোসেন, গৌতম নন্দী, খালিদ হোসেন, আমজাদ হোসেন, ইউসুফ আলী, গোপাল কৃষ্ণ সরকার ও সন্ধ্যা রানী দাস। সাংস্কৃতিক মেলার প্রথম দিনে ঢোলের মহড়া, অষ্টক পালা, নৃত্য ও আধুনিক গান পরিবেশন করা হয়।