খুলনায় অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগরের বয়রার নূরনগর এলাকা থেকে বস্তাভর্তি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব-৬-এর একটি দল। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে।র্যাব-৬-এর লে. কমান্ডার নূর জানান, গতকাল রাতে অভিযান চালানোর সময় একদল সন্ত্রাসী র্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে একটি রিভলবার, তিনটি পিস্তল, চারটি দেশি পাইপগান ও দুটি বারো বোরের শর্টগানের গুলি, চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।