খুলনায় চারণকবি সংঘের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিগান বাংলার একটি ঐতিহ্যবাহী লোকসংগীত। সেই অনাদিকাল থেকে এই উপমহাদেশে কবিগানের প্রচলন চলে আসছে তার নিজস্ব গতিতে। কিন্তু বিভিন্ন কারণে বাংলার ঐতিহ্য এই লোকমাধ্যমটি এখন অনেকখানি সংকটাপন্ন। তাই লোকশিক্ষার ও সুস্থ বিনোদনের এই মাধ্যমটি টিকিয়ে রাখতে আমাদের সকলের সচেষ্ট হতে হবে। যেকোনো মূল্যে আমাদের এই লোকসংস্কৃতি আমাদেরই টিকিয়ে রাখতে হবে।’ ২৭ আগস্ট বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের খুলনার প্রধান কার্যালয়ে বাংলাদেশ চারণকবি সংঘের তৃতীয় সম্মেলনে এসব কথা বলেছেন বক্তারা।সম্মেলনে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন এলাকা থেকে ৫০ জনের বেশি চারণকবি অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চারণকবি সংঘের সভাপতি নিশিকান্ত সরকার। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, কোষাধ্যক্ষ সঞ্জয় মল্লিক, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, অচিন্তকুমার ভৌমিক, সাধনরঞ্জন ঘোষ, আনোয়ারুল কাদির, সুকান্ত সরকার, কবিগান গবেষক রণজিৎ চট্টোপাধ্যায়, সম্ভরকৃষ্ণ মণ্ডল, জ্ঞানেন্দ্রনাথ মণ্ডল, রূপান্তরের প্রধান সন্বয়কারী মিজানুর রহমান, প্রোগ্রাম সমন্বয়কারী ইলিয়াস ফকির ও প্রবীর বিশ্বাস, কাজী মফিজুর রহমান ও বনানী দাসগুপ্ত।সম্মেলনের শুরুতেই ‘বাংলাদেশে কবিগানের বর্তমান পরিস্থিতি ও বিকাশের জন্য করণীয়’ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। স্বপন গুহের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভূতি ভূষণ।