খুলনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সরকারি আজম খান কমার্স কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আজ বুধবার দুপুর ১২টার দিকে চারজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। কলেজের ছাত্রাবাস ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের কর্মী ও কলেজের ছাত্র বিজয় দাস (প্রথম বর্ষ) ও গাজী রুনু (দ্বিতীয় বর্ষ)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন কামাল ও ব্রজেনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। কলেজে সোমেন গ্রুপ ও সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কলেজে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।