খুলনায় জাতীয় সংগীতের শুদ্ধ সুর ও কথা পরিবেশন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় সংগীতের শুদ্ধ সুর ও কথা পরিবেশন ও সঠিকভাবে বাংলাদেশের মানচিত্র অঙ্কন বিষয়ে ৩০ সেপ্টেম্বর খুলনায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি মুঠোফোন প্রতিষ্ঠান ‘রবি’ নগরের বিভাগীয় জাদুঘর মিলনায়তনে ‘কণ্ঠে ও তুলিতে বাংলাদেশ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নগরের ২৫টি স্কুলের ১০০ জন ছাত্রছাত্রী অংশ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডিসি (শিক্ষা ও উন্নয়ন) মো. কবিরুল হাসান। অন্যান্যের মধ্যে রবির হেড অব কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া রিলেশন্স মহিউদ্দিন বাবর, রিজিওনাল ম্যানেজার এনায়েতুল করিম, সিনিয়র এক্সিকিউটিভ (মিডিয়া অ্যান্ড পিআর) মুবাসসের আনোয়ার আজমী প্রমুখ উপস্থিত ছিলেন।শাপলা কুঁড়ি খেলাঘর আসরের অনুষ্ঠানবিশ্ব শিশু দিবস উপলক্ষে ৪ অক্টোবর শাপলা কুঁড়ি খেলাঘর আসর শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনের সহসভাপতি শেখ খয়বর রহমানের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর শেখ কামরুল। এ ছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন পূর্ণেন্দু দে, ইমরান হোসেন, মুক্তা রানী, মো. নাসির, সৌয়েন দে, সাব্বির আহমেদ, মাসুম হোসেন প্রমুখ।অনুষ্ঠানে শিশুশ্রম, পাচার, বৈষম্য প্রতিরোধ করে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানিয়ে শিশুদের নাচ, গান, আবৃত্তি, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ‘হীরের পরশ’ বইয়ের মোড়ক উন্মোচনবঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আয়োজনে খুলনা নগরের উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে ১ অক্টোবর হীরের পরশ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কবি নুরুন্নাহার হীরা বইটি সম্পাদনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন খুলনার ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী আল মাসুদ। শিশুসাহিত্যিক আশরাফুন্নেছা দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি খান আখতার হোসেন ও স ম হাফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাছির আহমেদ, আইনুল্লাহ পারভেজ ও সুলতান মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালন করেন শেখ আছাদুজ্জামান ও তন্দ্রা।