খুলনায় নৌকাবাইচ ৩০ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো ৩০ অক্টোবর খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং বেসরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।নৌকাবাইচ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১২ অক্টোবর খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সভায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন নৌকাবাইচ ইভেন্টের উপদেষ্টা শেখ আশরাফ-উজ-জামান ও সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়ের প্রতিনিধিরা।