খুলনায় প্রার্থী-জনতার মুখোমুখি অনুষ্ঠান ২৮ ও ২৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেবেন। ২৮ মে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি নগরের শহীদ হাদিস পার্কে এবং ২৯ মে নাগরিক ফোরাম খুলনা প্রেসক্লাবে পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান প্রথম আলোকে বলেন, এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। সেখানে ভোটাররা তাঁদের আশা-আকাঙ্ক্ষাসহ নানা বিষয়ে মেয়র পদপ্রার্থীদের প্রশ্ন করতে পারবেন। নাগরিক ফোরামের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়র পদপ্রার্থীরা সরাসরি ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেবেন।