খুলনায় বজ্রপাতে কলেজছাত্রসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে আজ শনিবার সকাল নয়টার দিকে বজ্রপাতে খুলনার পাইকগাছা উপজেলায় তিনজন ও দৌলতপুর কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।পাইকগাছা উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান বলেন, ঝড়ের মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নাসিরপুর গ্রামের আবদুর রশীদ মোড়ল (৩২), দেলুটি ইউনিয়নে চিংড়িঘেরে কাজ করার সময় মত্স্যচাষি জকারহুলা গ্রামের শ্মশান শিল (৪২) এবং বিল থেকে ধান আনার পথে রড়ুলি গ্রামের কবিতা বিশ্বাসের ওপর বজ্রপাত ঘটলে তাঁরা নিহত হন।এ ছাড়া খুলনার দৌলতপুর বিএল কলেজের সুবোধ চন্দ্র হলের সামনে গাছের নিচে দাঁড়িয়ে থাকার সময় বজ্রপাতে নৌবাহিনী কলেজিয়েট স্কুলের প্রথম বর্ষের ছাত্র মো. নাসিম (১৮) আহত হন। তাঁকে দৌলতপুর পিরামিপ সার্জিক্যাল ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। নাসিম খালিশপুর হাউজিং এস্টেটের বাসিন্দা শেখ হারুন অর রশীদের ছেলে।দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বজ্রপাতে কলেজছাত্র নাসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।