খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসা উপজেলার জয়পুর মোড়ে আজ শুক্রবার সকালে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার রহিমনগর গ্রামের শেখ আকবর আলী (৪৫) তাঁর ভাইপো শেখ আশরাফুল ইসলামকে (২৮) নিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিলেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে খুলনার জয়পুর মোড়ে রূপসাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।