খুলনায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে খুলনা নগরে হোটেল রয়াল ইন্টারন্যাশনালে চার দিনব্যাপী সম্মেলনটি শুরু হয়।সন্মেলনে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান। অন্যপক্ষে ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ হেডকোয়ার্টারের আইজি এস কে মিশ্র।চার দিনব্যাপী ওই সম্মেলনে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে, তা হলো নিরস্ত্র বাংলাদেশি নাগরিককে নির্বিচারে গুলি করে হত্যা, আহত করা, বিএসএফ কর্তৃক বিনা উসকানিতে গুলি করে সীমান্তে আতঙ্ক সৃষ্টি, ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশের নাগরিকদের গ্রেপ্তার, আটক বা অপহরণ, বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশের নাগরিকদের মারধর, মদ, ফেনসিডিলসহ মাদকদ্রব্যের চোরাচালান এবং পারস্পরিক সৌহার্দ্য ও সমঝোতা বৃদ্ধির কার্যক্রম।বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের সেক্টর কমান্ডার, বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসার, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সাউথ বেঙ্গল, মালদা ও নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মেলনে যোগ দিয়েছেন।