খুলনায় বিডিআর বিদ্রোহের রায় ২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ এপ্রিল খুলনায় ২৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআরের ৫৯ জন জওয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।আজ মঙ্গলবার খুলনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়।আদালত সূত্র জানায়, আজ সকাল নয়টায় কড়া নিরাপত্তায় খুলনা জেলা কারাগার থেকে অভিযুক্ত ৫৯ বিডিআর সদস্যকে ১২ নম্বর বিশেষ আদালতে হাজির করা হয়। আজ আরও সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ নিয়ে এই মামলায় মোট ৩৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে তাঁরা প্রত্যেকে লিখিতভাবে তাঁদের বক্তব্য তুলে ধরেন। পরে আদালত রায়ের দিন ধার্য করেন।আদালতের বিচারক বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খানকে সহযোগিতা করেন প্যানেল বিচারক লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন শশাঙ্ক শেখর সরকার।