খুলনায় বিনিয়োগকারীদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই পুঁজিবাজারে লেনদেনের শুরুতেই সার্কিট ব্রেক করে মূল্যসূচক পড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর তাত্ক্ষণিকভাবে খুলনার ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিনিয়োগকারীদের ওপর লাঠিপেটা করে।বিনিয়োগকারীদের সূত্রে জানা গেছে, মাত্র ছয় মিনিটে সার্কিট ব্রেক করে সার্বিক মূল্যসূচক ৬০০ পর্যন্ত পড়ে গেলে বেলা সোয়া একটার দিকে নগরের শিববাড়ী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। খুলনা-যশোর মহাসড়ক ধরে মিছিলটি নগরের পিকচার প্যালেস মোড়ে পৌঁছার পর রাস্তার ওপর অবস্থান নেয়। পরে বিনিয়োগকারীরা ডিএসইর সভাপতির পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে দুই পথচারী আহত হয়েছেন বলেও জানা গেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস জানান, বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালানোর পর রোড ডিভাইডার ভাঙচুর করতে থাকে। এ সময় রাস্তার উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ লাঠিপেটা করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।