খুলনায় বয়সভিত্তিক ক্রিকেট দল গঠনে খেলোয়াড়দের বয়স নির্ধারণী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল গঠনের উদ্দেশ্যে খেলোয়াড়দের বয়স নির্ধারণী পরীক্ষা ২০ সেপ্টেম্বর সকাল নয়টায় শুরু হচ্ছে।প্রথম দিন অনূর্ধ্ব-১৪ দলের এবং ২১ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৬ ও ২২ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের জন্য বয়স নির্ধারণী পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লিখিত সময়সূচি অনুযায়ী বয়স নির্ধারণী পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক ক্লাব ও ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের খুলনা জেলা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে বলা হয়েছে।খেলোয়াড়দের বয়সসংক্রান্ত সনদপত্র, মা অথবা বাবার জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ একটি ফটোকপি, দুই কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি আনতে হবে। এ ছাড়া যাদের বিসিবি আইডি কার্ড আছে তাদের কার্ডসহ খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ও ক্রিকেট সিলেকশন কমিটির সম্পাদক এস এম আসাদুজ্জামানের কাছে রিপোর্ট করতে হবে।