খুলনায় ভারতীয় ভিসার আবেদনপত্র গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের লোকজনকে ভারতীয় ভিসার জন্য আর ঢাকায় আসতে হবে না। আজ রোববার সকাল থেকে খুলনায় ভারতীয় ভিসার আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। শহরের ৬৪ নম্বর কেডিএ এভিনিউয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখায় এ আবেদনপত্র নেওয়া হচ্ছে।ভিসা অফিস সূত্রে জানা গেছে, অফিস চলাকালে প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে। এ ছাড়া অনলাইনে www.ivacbd.com ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করা যাবে। ভিসা প্রসেসিং ফি ৪০০ টাকা। খুলনা বিভাগের ১০টি জেলার পাসপোর্টধারীরা ঢাকার পরিবর্তে এখন খুলনা থেকে ভিসা সংগ্রহ করতে পারবেন।জেলা ১০টি হলো খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।