খুলনায় ভোট নিয়ে প্রার্থীরা সন্তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে আজ শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন তিন প্রার্থী। এ সময় পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ২৮৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলে।সকাল সাড়ে আটটার দিকে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট দেন ১৪ দল-সমর্থিত ও সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আবদুল খালেক। তিনি ভোট গ্রহণ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।১৮ দল-সমর্থিত ও ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মো. মনিরুজ্জামান সকাল পৌনে নয়টার দিকে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।আরেক প্রার্থী জাতীয় পার্টির শফিকুল ইসলাম সকাল সোয়া নয়টার দিকে কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন।