খুলনায় মন্দির থেকে মূর্তি ও স্বর্ণসহ লাখ টাকার মালামাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের গল্লামারী শ্মশানঘাট সংলগ্ন ভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত রাধামাধব মন্দিরের গ্রিল ভেঙে পাঁচটি মূর্তি ও স্বর্ণসহ প্রায় লাখ টাকার মালামাল চুরি হয়েছে।গতকাল শনিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।জানা গেছে, গতকাল আনুমানিক রাত চারটার দিকে মন্দিরের গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে অষ্টধাতুর তৈরি দুটি রাধামাধব মূর্তি, একটি মহাপ্রভুর মূর্তি, একটি গোপাল মূর্তি, একটি শ্রীল প্রভুপাদ মূর্তি, এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইনসহ প্রণামি বাক্স ভেঙে নগদ আড়াই হাজার টাকাসহ মোট ৯৯ হাজার ৫০০ টাকার মালামাল নিয়ে যায়।সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গোপী কিষান মুন্ধড়া, কেন্দ্রীয় উপদেষ্টা শ্যামল হালদার, যুগ্ম সম্পাদক প্রশান্ত কুণ্ডু প্রমুখ। বিবৃতিতে নেতারা অবিলম্বে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।