খুলনায় রাইটার্স ক্লাবের সাহিত্য আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা রাইটার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ১০ ডিসেম্বর কবি ও ছড়াকার শওকত আলমের সভাপতিত্বে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। আসরে মুখ্য আলোচক ছিলেন কবি ও গল্পকার ফিরোজ আহমেদ এবং অতিথি ছিলেন কবি ও গবেষক দেবদাস মিস্ত্রি।সভায় কবিতা ও গল্প পাঠ করেন শওকত আলম, শহিদুল ইসলাম, শেখ রোমেল রহমান, প্রশান্ত কুমার সরকার, বিপুল মণ্ডল, রীনা জাহান, স্মৃতি ঘোষ, অনিমা ইন্দু, মো. আবদুর জব্বার, আহসাবুর রহমান ও জি এম লিটন। আসর পরিচালনা করেন শেখ হীরা।নবজাগরণ পরিষদের সাহিত্য আসর: খুলনার নবজাগরণ সাংস্কৃতিক পরিষদের সাহিত্য আসর ১০ ডিসেম্বর সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আসরে সভাপতিত্ব করেন গল্পকার মাহমুদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কবি আবু বকর সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক খালিদ সাইফুল্লাহ। আসরে মহান বিজয় দিবসের ওপর প্রবন্ধ পাঠ করেন নাইমুর রহমান, কবিতা আবৃত্তি করেন রেজাউল করিম, আ. আলীম, মুহিবুর রহমান, নাসমুস সাকিব, এম হাবিবুল্লাহ, এ বি খালেক, আনোয়ারুল সিদ্দিকী ও ফুয়াদ আল আবীর।বুদ্ধিপ্রতিবন্ধীদের বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত: বুদ্ধিপ্রতিবন্ধী কল্যাণ সমিতির (সুইড) আয়োজনে বুদ্ধিপ্রতিবন্ধীদের খুলনা বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলনা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহানা বেগম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসক জমসের আহম্মেদ খন্দকার, সুইড বাংলাদেশের মহাসচিব জওহেরুল ইসলাম, মাজহারুল হান্নান ও সংগঠনের খুলনা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় সুইডের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলা শাখার বুদ্ধিপ্রতিবন্ধীরা অংশ নেয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার ছয়টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।জোহরা খাতুন সাহিত্য পরিষদের স্বরচিত সাহিত্য পাঠ ও আলোচনা: খুলনা জোহরা খাতুন সাহিত্য পরিষদের উদ্যোগে ‘এসো কবিতা দিয়ে বাঁচাই মানবিক মূল্যবোধ’ শীর্ষক স্বরচিত সাহিত্য পাঠ ও আলোচনা অনুষ্ঠান ৯ ডিসেম্বর সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক বিভূষণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কাজী রফিকুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন কবি এল কে টফি। অনুষ্ঠানে সাহিত্য পাঠ করেন আসিফ আলতাফ, শেখ শামীম হোসেন, সৈয়দ নাসির উদ্দীন, এ কে আজাদ, উত্তম বিশ্বাস, আবু তাহের, রুমিসা রুমু, আশরাফুল হোসেন, সেলিম আলতাফ, লতিফা ইয়াসমিন, বীথি বিশ্বাস, রিক্তা হালদার, মনিরা আক্তার, হাসনা হেনা।