খুলনায় রিকশাচালককে ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগে মিরাজুল ইসলাম শেখ নামের (২৮) এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় খুলনার ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ডাদেশ দেন।খুলনা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) পুষ্পেন দেবনাথ প্রথম আলোকে জানান, মিরাজুল পেশায় একজন রিকশাচালক। সে নগরের কাস্টমঘাট এলাকায় বাস করে। সে একই এলাকায় বসবাসকারী খুলনা সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে মিরাজুল উত্ত্যক্ত করে আসছিলেন।আজ ওই ছাত্রী তাঁর ভাইকে নিয়ে নগরের সাউথ সেন্ট্রাল রোডে একটি কোচিংয়ে পড়তে যাচ্ছিলেন। এ সময় মিরাজুল ওই রিকশার গতিরোধ করে ওই ছাত্রীকে নামানোর চেষ্টা করেন। একপর্যায়ে ওই ছাত্রীর ভাইয়ের সঙ্গে মিরাজুলের ধস্তাধস্তি হয়। তখন আশপাশের লোকজন মিরাজুলকে ধরে পিটুনি দিয়ে র্যাব ও পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁকে আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মিনারা নাজনীন ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রী এবং আশপাশের লোকজনের সাক্ষ্য নিয়ে মিরাজুলকে ওই শাস্তি দেন।