খুলনায় সদর থানা আওয়ামী লীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকর এবং ’৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে ১৯ আগস্ট মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নগরের পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। সদর থানা আওয়ামী লীগের সভাপতি আজমল আহমেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন, শেখ আনোয়ার হোসেন, শহিদুল হক, মো. মাহবুব আলম, মো. মনিরুল মাস্টার, আনিসুর রহমান, কামরুজ্জামান জামাল, রফিকুর রহমান, এ কে এম শামীম, মনিরুজ্জামান, জুলফিকার আলী, জেড এ মাহমুদ, মো. শামীম, মো. আবদুল্লাহ মুন্সি, নাহিদ মুন্সি, বিমান সাহা, মো. মিজানুর রহমান, জি এম রেজাউল ইসলাম, মুন্সি সেলিমুজ্জামান, এমরানুল হক, সালাউদ্দিন সুকর্ণ,্রমো. শিহাব উদ্দিন প্রমুখ। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কর্মসূচি পরিচালনা করেন।