খুলনায় সমাবেশ মিছিল ও মানববন্ধন
খুলনায় চাকরিচ্যুত চিংড়ি শ্রমিকদের পুনর্বহাল ও ন্যূনতম মজুরির দাবিতে পৃথক দুটি সংগঠন ২৮ আগস্ট সমাবেশ, মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোশ্যাল অ্যাকটিভিটিস ফর এনভায়রনমেন্ট (সেফ)’ সকাল সাড়ে নয়টায় নিজস্ব কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল করে। পরে মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তৃতা করেন মডার্ন সি ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোসা. রেনু বেগম, মো. মাজহারুল ইসলাম, মনিরা সুলতানা, মোসা. হাসিনা বেগম প্রমুখ। একই দাবিতে বেসরকারি সামাজিক সংগঠন জনউদ্যোগ নগরের পিকচার প্যালেস মোড়ে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় জনকল্যাণ কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন সেখ সাদী ভূঁইয়া, শামিমা সুলতানা, সুব্রত কুণ্ডু, এস এম সোহরাব হোসেন, খালিদ হোসেন, নাসিমা চৌধুরী, মামুনুর রশীদ প্রমুখ।