খুলনায় সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সাংবাদিকেরা ২৬ আগস্ট মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেসিসির প্যানেল মেয়র-১ আজমল আহমেদ, জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল ও নাগরিক ফোরাম খুলনার চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম। বক্তৃতা করেন কেইউজের সাবেক সভাপতি মকবুল হোসেন, বিএফইউজের সহসভাপতি এ কে হিরু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, কেইউজের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, সদস্য মহেন্দ্রনাথ সেন, আইফার রহমান, মাহবুবুল আলম, সুবীর কুমার রায়, মো. সাহেব আলী প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন কেইউজের সভাপতি শেখ আবু হাসান। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।