খুলনায় সাহিত্যপাঠ ও সাংস্কৃতিক উৎসব
খুলনার জোহরা খাতুন সাহিত্য পরিষদের উদ্যোগে ২১ অক্টোবর সংগঠনের কার্যালয়ে স্বরচিত সাহিত্যপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরহাদ কাদির। অতিথি ছিলেন বি আশিক বিশ্বাস ও সংগঠনের উপদেষ্টা সেলিম আলতাফ। মুখ্য আলোচক ছিলেন এল কে টফি। এ ছাড়া আলোচনা করেন কাজী রফিকুল ইসলাম, আসিফ আলতাফ ও প্রতাপ রুদ্র।অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন এ কে আজাদ, শেখ শামিম হোসেন, রেজা মহসিন, আশিক বিশ্বাস, হাসনা হেনা, রীনা জাহান, মনিরা আক্তার, উত্তম কুমার বিশ্বাস, সন্দীপ সরকার, বিথি বিশ্বাস, মদন কুমার দাস, লতিফা ইয়াসমিন প্রমুখ। লেখা পাঠ শেষে পঠিত লেখার ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভূষণ।টাইফুন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব: খুলনার টাইফুন শিল্পীগোষ্ঠীর তৃতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২২ অক্টোবর খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শাহ আলম। শুভেচ্ছা বক্তব্য দেন টাইফুনের সাবেক পরিচালক মো. নাজমুল কবীর, এ কে এম তানযিল ও মহিউদ্দিন ফাহাদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন টাইফুন শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় প্রধান মুকাররম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক গাজী নয়ন ইসলাম ও সহকারী পরিচালক ইশরুল ইসলাম।