খুলনায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ নিহত, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার অভয়নগর থানার রাজঘাট এলাকায় গরুচোর ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল ইউনুস নিহত ও আরও চারজন পুলিশ আহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত চার পুলিশ হলেন নায়েক সাহাব, কনস্টেবল রুহুল আমিন, গাড়িচালক কনস্টেবল সুনীল সরকার ও কনস্টেবল মো. ফজলু। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গরুচোরেরা একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে পালাচ্ছিল। গরুর মালিক আরব আলী খবর দিলে পুলিশের একটি ভ্যান তাদের ধাওয়া করে। পিকআপ ভ্যানটি পুলিশ ভ্যানকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এ সময় এই দুর্ঘটনা ঘটে।