খুলনায় সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে সংযোগ সড়কের সাচিবুনিয়া মোড়ে একটি ট্রাকের ধাক্কায় একজন মুক্তিযোদ্ধাসহ মোটরসাইকেলে দুই আরোহী নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন তেরোখাদা উপজেলার চুনিয়কান্দি গ্রামের মুক্তিযোদ্ধা কামরুজ্জামান মোল্লা (৫৫) ও খুলনা মহানগরের বাগমারা এলাকার জুলহাস উদ্দিন (৪৮)। আজ শনিবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে কামরুজ্জামান ও জুলহাস মোটরসাইকেলযোগে খুলনা থেকে সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে কামরুজ্জামান ও জুলহাস গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।বটিয়াঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক।