খুলনায় ২৭ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বিজিবি সেক্টর সদর দপ্তর ও উপকূলীয়-সহায়ক কোম্পানির বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ২৭ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ আজ মঙ্গলবার এই রায় দেন।রায়ে দুজনকে সর্বোচ্চ সাত বছর, দুজনকে ছয় বছর করে, একজনকে পাঁচ বছর, দুজনকে চার বছর করে, ছয়জনকে তিন বছর করে, তিনজনকে দুবছর ছয় মাস করে, একজনকে দুবছর, দুজনকে এক বছর ছয় মাস করে, চারজনকে এক বছর করে, একজনকে ছয় মাস ও বাকি তিনজনকে সর্বনিম্ন চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।আজ বেলা ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণা করেন বিশেষ আদালত ১২-এর সভাপতি বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান।মামলায় মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয় এবং পঞ্চম কার্যদিবসে আজ এই রায় ঘোষণা করা হয়।