খেলা ছেড়েও এখন আমি অনেক ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে সেলিব্রিটি শো যা কিছু প্রথম। উপস্থাপনা করছেন বিজরী বরকতউল্লাহ। অনুষ্ঠানের আজকের অতিথি ক্রিকেট তারকা হাবিবুল বাশার। আজ কথোপকথন তাঁর সঙ্গে।‘যা কিছু প্রথম’ অনুষ্ঠানে আপনার কোন দিকগুলো নিয়ে কথা বলেছেন?আমার ক্রিকেট-জীবন নিয়ে তো সবাই জানেন—কবে খেলা শুরু করেছি, কত রান করেছি, কোন ম্যাচটা কেমন খেলেছি। এসব নিয়ে ওই অনুষ্ঠানে তেমন কথা হয়নি। আমার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি কথা হয়েছে। উপস্থাপক এই দিকটাতেই বেশি জোর দিয়েছেন। যেমন—প্রেম, ভালোবাসা, বিয়ে। নানাভাবে আমার ভেতরের কথাগুলো বের করার চেষ্টা হয়েছে। আসলে এসব নিয়ে তো তেমন কোনো কথাও হয় না। ভালোই লেগেছে।কোন বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে খুব মজা পেলেন?প্রেম নিয়ে। তখন তো আমার তেমন যশ কিংবা খ্যাতিও ছিল না। শুধু ক্রিকেট খেলি—এই পরিচয় নিয়ে শ্বশুরবাড়ির সবার সামনে দাঁড়ানো সম্ভব ছিল না। নিজের মধ্যে তখন নানা সংশয় কাজ করেছিল। অনেক দিন পর ব্যাপারটি নিয়ে কথা বলতে গিয়ে দারুণ মজা পেয়েছি।গতকাল বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হলো। কেমন লাগছে?গত বিশ্বকাপ ক্রিকেটের আসরে আমি ছিলাম বাংলাদেশ দলের অধিনায়ক। এবার একেবারেই মাঠের বাইরে। কিন্তু মনে হচ্ছে, খেলার সঙ্গেই আছি। নানা ধরনের অনুষ্ঠান করছি, প্রথম আলোয় কলাম লিখছি। মনে হচ্ছে, খেলা ছেড়েও এখন আমি অনেক ব্যস্ত।বৈশাখী টিভিতে তো আপনি অনুষ্ঠান করছেন।হ্যাঁ, টাইম টু ক্রিকেট। প্রতিদিন দুপুর দেড়টায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময়টাতেই এটি দেখানো হবে। অনুষ্ঠানে আমার সঙ্গে আরও একজন উপস্থাপক আছেন—চৈতী। নাটকে নাকি অভিনয় করছেন?বুধবারই শুটিং করেছি। ধারাবাহিক নাটক, নাম ওভার বাউন্ডারি। মোস্তফা মামুনের লেখা, পরিচালনা করছেন নবী-মোর্শেদ। এখানে আমার সঙ্গে আরও আছেন জাবেদ ওমর, সৈয়দ রাসেল ও এনামুল করিম জুনিয়র। সঙ্গে নাটকের শিল্পীরা তো আছেনই। শুনেছি, ২০ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকটি বৈশাখী টিভিতে নিয়মিত দেখানো হবে।