দ্রুততম মানব মিলন, মানবী ইভা
খেলাধুলা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ্যাথলেটিক্স বঙ্গবন্ধু হল চ্যাম্পিয়ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ৭ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ৪ মে শেষ হয়েছে। এতে আবাসিক হলগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর (৭১ পয়েন্ট) অর্জন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় দ্রুততম মানব বঙ্গবন্ধু হলের আসফাকি আজম মিলন ও ফজিলাতুন্নেছা মুজিব হলের ইসরাত জাহান ইভা দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেছেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় সহ-উপাচার্য কামাল উদ্দিন, ট্রেজারার শাহজাহান আলী ও শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক মুহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন। শহীদ জিয়াউর রহমান হলের ছাত্র জাতীয় পর্যায়ের ক্রিড়াবিদ শামিম সোহাগ ২০০, ৪০০ এবং ৮০০ মিটার দৌড়ে ১ম স্থান অধিকার করেন। মেয়েদের ১০০, ২০০ এবং ৪০০ মিটার দৌড়ে ফজিলাতুন্নেছা হলের ইসরাত জাহান ইভা ১ম স্থান অধিকার করেন এবং একাধারে তিনি লং জাম্প ও হাই জাম্পে ১ম হন। ১৫০০, ৩০০০ এবং ৫০০০ মিটার দৌড়ে ১ম স্থান অধিকার করেন লালন শাহ হলের ছাত্র আশরাফুল ইসলাম। ছাত্রদের লং জাম্পে মিলন এবং হাই জম্পে আবু বকর ১ম হন। চাকতি নিক্ষেপে ১ম স্থান অধিকার করেন বেগম খালেদা জিয়া হলের লুনা। মিলনের ৪ টিতে ১৮ পয়েন্ট এবং ইভার ৫ টিতে ২৫ পয়েন্ট পেয়ে বেশি পুরুষ্কারের গৌরব অর্জন করে। ৩ মে বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স মাঠে খেলা শুরু হয়। খেলায় মোট ২৬টি ইভেন্টে ছয়টি আবাসিক হলের শিক্ষার্থীরা অংশ নেন।