খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাত্রীদের প্রতি যৌন হয়রানি, মাদকাসক্ত ও জঙ্গিবাদ প্রতিরোধে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘শারীরিক ও ক্রীড়া শিক্ষা: প্রেক্ষিত জাতীয় শিক্ষানীতি-২০১০’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করানো হয় না উল্লেখ করে মন্ত্রী বলেন, মাঠের অভাব, ক্রীড়া সরঞ্জামের অভাব, ক্রীড়া শিক্ষকের অভাবসহ নানা কারণ রয়েছে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম প্রমুখ। সভায় দেশের সরকারি-বেসরকারি স্কুলের শারীরিক শিক্ষকেরা উপস্থিত ছিলেন।