খেলাধূলায় মেয়েদের অর্জন
চলতি বছর এসএ গেমসে মেয়েদের অর্জনটা ছিল বেশ উল্লেখযোগ্য। বাংলাদেশের অর্জিত ১৮টি স্বর্ণপদকের মধ্যে আটটি ছিল মেয়েদের দখলে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কারাতের চারটির মধ্যে মেয়েদের তিনটি স্বর্ণপদক জয়ের বিষয়টি। শ্যুটিংয়ে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি সাদিয়া সুলতানা আর তৃপ্তি দত্তকে নিয়ে দলগতভাবে সোনা জেতেন শ্যুটার শারমীন আক্তার রত্না। একইভাবে কারাতেও দলগত ও ব্যক্তিগতভাবে স্বর্ণপদক পান বান্দরবানের লামার মেয়ে। শুধু স্বর্ণপদকই নয়, রুপা কিংবা ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রেও ছেলেদের সঙ্গে সমানতালে এগিয়ে ছিল মেয়েরা। কাবাডিতে ছেলেরা না পারলেও মেয়েরা শ্রীলঙ্কা, নেপালকে পেছনে ফেলে অর্জন করে নেয় রৌপ্যপদক। এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা রুপা জিতেছেন।২০১০ সালের এশিয়াডে প্রথমবারের মতো যুক্ত হওয়া ক্রিকেটে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল চীনকে হারিয়ে এই রুপা অর্জন করে।