খেলাপি ঋণ ২৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি ব্যাংকগুলোর ব্যক্তি ও প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণের পরিমাণ ২৪ হাজার ৪০৩ কোটি টাকা। আর এর মধ্যে আদায় হয়েছে এক হাজার ৩২১ কোটি টাকা।আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আহমেদ নাজমীন সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। এর আগে বিকেল সোয়া চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। অপু উকিলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারি ব্যাংকগুলোতে ঋণ খেলাপির সংখ্যা ২৩ হাজার ৩৪৭। এর মধ্যে সোনালী ব্যাংকে ছয় হাজার ৪৬৮, জনতা ব্যাংকে চার হাজার ৪৫৬, অগ্রণী ব্যাংকে আট হাজার ৫৫৭ ও রূপালী ব্যাংকে তিন হাজার ৮৬৬টি। মন্ত্রী আরও জানান, বেসরকারি ব্যাংকগুলোয় ঋণ খেলাপির সংখ্যা ৭৬ হাজার ৩৩১টি। এর মধ্যে পূবালী ব্যাংকে চার হাজার ৭৪৯, উত্তরা ব্যাংকে এক হাজার ৬৫৬, এবি ব্যাংকে এক হাজার নয়, আইএফআইসি ব্যাংকে এক হাজার ১৪০, ইসলামী ব্যাংকে এক হাজার ৭৬৩, এনবিএলে ৯০৭, সিটি ব্যাংকে ছয় হাজার ৬৫৪, ইউসিবিএলে চার হাজার ৮৫২, আইসিবি ইসলামিক ব্যাংকে ৭৪১, ইবিএলে চার হাজার ১৪৪, এনসিসিবিএলে ৬২২, প্রাইম ব্যাংকে দুই হাজার ৩৫, সাউথ-ইস্ট ব্যাংকে ৫৫৯, ঢাকা ব্যাংকে দুই হাজার ৫৫৬, আল আরাফা ইসলামী ব্যাংকে ২১০, সোসাল ইসলামী ব্যাংকে ৩৫৯, ডাচ-বাংলা ব্যাংকে ৬১৪, মার্কেন্টাইল ব্যাংকে এক হাজার ১০০, ওয়ান ব্যাংকে ৯২৬, এক্সিম ব্যাংকে ৩৪১, প্রিমিয়ার ব্যাংকে এক হাজার ৩৬৫, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১০৪, স্ট্যান্ডার্ড ব্যাংকে ৬০, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ১১৬, ট্রাস্ট ব্যাংকে ৪৭৮, ব্যাংক এশিয়ায় এক হাজার ৮৪১, বিসিবিএলে ৬৫৭, যমুনা ব্যাংকে ১৪৫, শাহজালাল ইসলামী ব্যাংকে ১৮৮, ব্র্যাক ব্যাংকে ৩৪ হাজার ৪৪৫টি।অন্যদিকে বাংলাদেশে অবস্থিত বিদেশি ব্যাংকগুলোয় ঋণ খেলাপির সংখ্যা ১০ হাজার ২৫২টি। খেলাপি ঋণ নিয়ে ২৬ হাজার ৫৭৯টি মামলা বিচারাধীন।ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত জানান, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দুই লাখ ১৭ হাজার ৯৯২টি ঋণের বিপরীতে চার হাজার ৬৮০ কোটি ৯৯ লাখ টাকা সুদ মওকুফ করা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক এক হাজার ৭৩১ কোটি ৮৯ লাখ, জনতা ব্যাংক এক হাজার ৮১৯ কোটি ৬৯ লাখ, অগ্রণী ব্যাংক ৫৪৭ কোটি ৭৭ লাখ, রূপালী ব্যাংক ৩১৩ কোটি, কৃষি ব্যাংক ৫৩ কোটি ১৫ লাখ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১৮২ কোটি ২৫ লাখ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৮ কোটি ৪৩ লাখ এবং বেসিক ব্যাংক ১৪ কোটি ৭৩ লাখ টাকা মওকুফ করেছে।বিএনপির লুত্ফুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সোনালী ব্যাংক থেকে হল-মার্ক গ্রুপের মালিকানাধীন প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ব্যাংকের নিয়ন্ত্রণে আনার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সর্বশেষ বিভিন্ন ব্যাংকে উদঘাটিত বিছমিল্লাহ গ্রুপের জালিয়াতি ঘটনাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দুদকে পাঠানো হয়েছে।ফরিদা রহমানের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন জানান, গত চার বছরে সরকারি ও বেসরকারি এবং ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে প্রায় ৪০০ কোটি টাকা বিল বকেয়া রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৬১ কোটি ৯১ লাখ এবং বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২৯১ কোটি দুই লাখ টাকা বকেয়া আছে।সাধনা হালদারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মামলা জটিলতায় অনাদায়ী রাজস্বের পরিমাণ ৩৩ হাজার ৩১ কোটি টাকা। এ-সংক্রান্ত মামলার সংখ্যা চার হাজার ৮৯২টি।