খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নেমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে খেলাপি ঋণ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসের শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুসারে ২০০৯ সালের ডিসেম্বরের শেষে দেশের ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে, ২২ হাজার ৪৮২ কোটি টাকা, যা এ সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণের ৯ দশমিক ২১ শতাংশ।আর ২০০৮ সালের ডিসেম্বর মাসের শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা, যা ওই সময় পর্যন্ত বিতরণ করা মোট ব্যাংক ঋণের ১০ দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, খেলাপি ঋণের বিপরীতে সংরক্ষিত সঞ্চিতি বাদ দিয়ে নিট বা প্রকৃত খেলাপি ঋণের যে হিসাব, তাতে এই হার গত বছরের ডিসেম্বর শেষে এসে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৩ শতাংশে।