খেলায় জিততে বিশেষ মোনাজাত প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করেছেন।আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই মোনাজাত পরিচালনা করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের বিজয়ের জন্য দোয়া করতে দেশবাসীর প্রতিও অনুরোধ জানান। বাসস।