খেসারত...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবেশীর বাছুর মারার খেসারত হিসেবে এর প্রকৃত দামের চেয়ে কয়েক গুণ বেশি জরিমানা হয়েছে রাজ্জাক শেখের। ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের জমাদ্দারডাঙ্গির বাসিন্দা তিনি। গতকাল শুক্রবার সকালে প্রতিবেশী আজিজ শেখের ছয় মাসের একটি বাছুর তাঁর রান্নাঘরে ঢোকে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সেটিকে পিটিয়ে মেরে ফেলেন। বিষয়টি জানাজানি হলে গতকাল সালিসে তাঁর ১২ হাজার টাকা জরিমানা হয়। টাকার পরিমাণ শুনে ‘বাছুরটি মারেননি’ বলে দাবি করতে থাকেন তিনি। কিন্তু এতে কাজ হয়নি। তবে জরিমানা দিতে ২০ দিনের সময় পেয়েছেন রাজ্জাক শেখ। ফরিদপুর অফিস