খেসারত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই স্ত্রী ও সন্তানদের তথ্য গোপন করে তৃতীয়বার বিয়ে করতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ি গ্রামের শহিদুল ইসলাম (৪০)। এলাকাবাসী জানান, গত সোমবার জেলার তানোরের বুরুজ মহল্লার এক কিশোরীকে বিয়ে করতে আসেন শহিদুল। বরযাত্রী ছিলেন পাকড়ি ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামসহ ৩০ জন। কনেপক্ষের সন্দেহ হলে তারা বরের গ্রামে লোক পাঠিয়ে জানতে পারে, শহিদুলের দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে। এরপর গ্রাম্য সালিসে শহিদুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই দিন রাতে তা পরিশোধের পরই ছাড়া পান তিনি। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী