খেয়ালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেয়ালী নাট্যগোষ্ঠী তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘এক কাতারে সবাই মুক্তির পথে যাত্রা করি শুরু’ স্লোগান নিয়ে তিন দিনব্যাপী দ্বিতীয় কাঙ্গাল কবীর পথনাট্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল রোববার ঢাকার পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুর বাঁ পাশে ইউনিভার্সেল থিয়েটার উদ্বাস্থ, খেয়ালী নাট্যগোষ্ঠী হোয়াইট অক্টোপাস, উদীচী ঢাকা মহানগর কষ্ট বন্দী মানুষেরা, সংলাপ গ্রুপ থিয়েটার নতুন প্রজন্ম ও প্রাচ্যনাট ঢাকা গর্ত নাটক পরিবেশন করে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝুনা চৌধুরী, বশির উল্লাহ, ফারুক হোসেন প্রমুখ। আজ শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সুরতাল সংগীত একাডেমি। এ ছাড়া বিভিন্ন নাটকের দল নাটক পরিবেশন করবে।